• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ, তারপর তাইজুলের জোড়া উইকেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১১:২১
অ+
অ-
ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ, তারপর তাইজুলের জোড়া উইকেট

ঢাকা টেস্টের তৃতীয় দিনে ৫৬তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় বল। তারপরই এক গোলমেলে অবস্থা মাঠজুড়ে। খেলা গেল থেমে। খেলোয়াড়রা ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে বাউন্ডারি লাইনে এলেন। দর্শকরাও আতঙ্কিত। প্রেসবক্স থেকে বের হয়ে যান সংবাদকর্মীরা। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা। তার প্রভাব পড়ল খেলায়।

বিজ্ঞাপন

প্রায় তিন মিনিট বন্ধ ছিল খেলা। তারপর মাঠে নেমে তাইজুল ইসলাম পেলেন জোড়া সাফল্য। ৫৯তম ওভারের প্রথম বলে দোহেনিকে ৪৬ রানে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার। ২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন তিনি। ৮১ রানে জুটি ভাঙার পর এক বল বিরতি দিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন বোল্ড। ডাক মারেন আইরিশ ব্যাটার।

আরও পড়ুন
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। ১১ রানে খেলতে নামা লরকান টাকার হাফ সেঞ্চুরি করেছেন।

বিজ্ঞাপন

প্রথম সেশন শেষে ৭ উইকেটে ২১১ রান আয়ারল্যান্ডের। এখনো তারা ২৬৫ রানে পিছিয়ে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪৭৬ রান।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটভূমিকম্পবাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?