• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অবশেষে জাতীয় দলের ক্যাম্পে কিউবা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৫, ১২:৫২
অ+
অ-
অবশেষে জাতীয় দলের ক্যাম্পে কিউবা

৩০ অক্টোবর থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। পাঁচ দিন অনুশীলনের পর ৫ নভেম্বর ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে। আজ দুপুরে ক্যাম্পে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের কিউবা মিচেল ও ফর্টিসের মোরশেদ আলী।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ছিলেন কিউবা। তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল জুনের উইন্ডো থেকেই। পাসপোর্ট ও অন্য আনুষ্ঠানিকতা না হওয়ায় তাকে ডাকেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিউবা বসুন্ধরা কিংসে আসার পরও সেপ্টেম্বর ও অক্টোবর উইন্ডোতে জাতীয় দলে ডাক পাননি। দল ঘোষণার আগের দিন ক্যাবরেরা বলেছিলেন, কিংসে অনিয়মিত ও বেশি গেম টাইম না পাওয়ায় তাকে দলে নেওয়া হয়নি। এমন বক্তব্যের চার দিন পর আবার তার ডাক পড়ল। 

কিংসের কিউবার পাশাপাশি মোরশেদও ডাক পেয়েছেন। মোরশেদ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ছিলেন এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য। দশ দিন পর দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত ইনজুরিতে রয়েছেন। তাদের ইনজুরি রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই কিউবা ও মোরশেদ দলে আসলেন। 

জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ চলছে। এজন্য জাতীয় ফুটবল দল আজ বিকেলে কিংস অ্যারেনায় অনুশীলন করবে। ৫-৮ নভেম্বর জাতীয় ফুটবল দলের অনুশীলনে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। আজ হেড কোচ ক্যাবরেরা ১৫ মিনিটের জন্য মিডিয়া সেশন রেখেছেন। 

বিজ্ঞাপন

এজেড/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলবসুন্ধরা কিংসহ্যাভিয়ের ক্যাবরেরাবাংলাদেশ ফুটবল ফেডারেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

ঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপে বাংলাদেশঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল