• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

কাস্টমসের অনাপত্তিপত্রসহ সৈয়দপুরে টাকা নিয়ে যান জামায়াত আমির: বিমানবন্দর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬
অ+
অ-
কাস্টমসের অনাপত্তিপত্রসহ সৈয়দপুরে টাকা নিয়ে যান জামায়াত আমির: বিমানবন্দর

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের বহন করা টাকা কাস্টমসের অনাপত্তিপত্র নিয়ে সৈয়দপুরে গিয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা পোস্টকে দেওয়া এক অডিও বার্তায় তিনি বলেন, টাকা বহনের বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আসলে এটি কাস্টমসে জানাই। তারা জানায়— দেশের অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে আইনগত কোনো সীমা নেই। তাই তারা অনাপত্তিপত্র দিয়েছেন।

আরও পড়ুন
টাকাসহ জামায়াত আমিরের আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই
টাকা বহনের অনাপত্তিপত্র নিয়েই বিমানে উঠেন ঠাকুরগাঁও আমির বেলাল : জামায়াত

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক রুটে বৈদেশিক মুদ্রা বা নির্দিষ্ট পরিমাণ অর্থ বহনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে দেশের অভ্যন্তরে নগদ অর্থ পরিবহনে সরাসরি কোনো সীমা নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে। তিনি বলছেন এটা তার ব্যবসার টাকা। আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।

এআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতশাহজালাল বিমানবন্দরঢাকা সিটিপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ