• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
সূত্রাপুর থানায় হট্টগোল 

জবি শিবির নেতার কাছে ক্ষমা চাইলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৫, ২১:৫৫
অ+
অ-
জবি শিবির নেতার কাছে ক্ষমা চাইলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা
সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। ছবি- ঢাকা পোস্ট

সূত্রাপুর থানায় সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল সৃষ্টি করেছেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে শাখা শিবির সেক্রেটারির নিকট ক্ষমা চেয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সূত্রাপুর থানায় আয়োজিত এক নাগরিক সভা চলাকালীন এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সূত্রাপুর থানা পুলিশের আহ্বানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা চলছিল। সভা চলাকালীন উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে জেরা করতে থাকেন সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করতে থাকেন ও মারতে তেড়ে আসেন। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে জবি শাখা শিবির সেক্রেটারিকে রিয়াজুল ইসলামকে সরিয়ে ওসির কক্ষে নিয়ে আসেন।

আরও পড়ুন

ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদের নির্বাচনের আহ্বান শিবির সেক্রেটারির
জবিতে ছাত্রশিবিরের ৫ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

বিজ্ঞাপন

এ জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, আমার সঙ্গে জবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির একটা ছবি দেখিয়ে তারা তেড়ে আসে। ছবিটা আমি যখন জবি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম তখনকার। আমি জীবনে ছাত্রলীগ করিনি। কোনো মিছিল, মিটিং, শো-ডাউন কিছুই করিনি। কিন্তু তারা একটা ছবি দেখিয়ে কোনো কিছু যাচাই-বাছাই না করে তারা হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে তিনজন মিলে হামলা করার জন্য আগিয়ে আসে। পেছনে তাদের লোকজন চেয়ার ছোড়াছুড়ি করতে থাকে। পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে যেন আমার উপর হামলা না করে। 

তিনি আরও বলেন, আমার সঙ্গে স্থানীয় একজন মুরুব্বি ছিলো, তাকেও মারতে আসে। পুলিশও বলছিলো যে, তারা আশঙ্কা করছিল মুরুব্বির উপরও হামলা করতে পারে। এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তারা আমাকে চেনে। তারা জবি ছাত্রদলের সঙ্গে যোগাযোগ না করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে।

এ ঘটনা উদ্দেশ্য প্রণোদিত কিনা জানতে চাইলে জবি শিবির সেক্রেটারি রিয়াজুল বলেন, আমাদের ক্যাম্পাসে সবার সঙ্গে আমরা বন্ধুভাবাপন্ন আছি। হঠাৎ করে বাইরের কেউ এসে ঝামেলা করছে। উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তবে আমরা ঐদিকে যাবো না। আমরা ভুল বোঝাবুঝি হিসেবে নেব। এটাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীলতা যেন না হয় তার আহ্বান জানাচ্ছি। 

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, আমি বিষয়টি বুঝতে পারিনি। পূর্বের একটি ছবিকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি ক্ষমাপ্রার্থী, এটার জন্য আমি দুঃখিত। 

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সভা চলাকালীন শাখা শিবিরের সেক্রেটারির একটি ছবিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি হট্টগোল সৃষ্টি করে। বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক আমরা শিবিরের সেক্রেটারিকে ব্যারিকেড দিয়ে আমার কক্ষে নিয়ে আসি। ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন নিজের ভুল বুঝতে পারায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় বিষয়টি মীমাংসা করা হয়।

এমএল/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়শিবিরছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার