• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১
অ+
অ-
ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের
ফাইল ছবি

রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান ডাকসু নেতারা।

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘‘ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতৃস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাৎপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে।”

আরও পড়ুন

ডাকসুর কোষাধ্যক্ষ হলেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোশারফ
বাংলাদেশকে পথ দেখায় ঢাবি, ঢাবিকে পথ দেখায় সাংবাদিক সমিতি
ভোট কারচুপির অভিযোগকারীর আচরণ সন্দেহজনক : ঢাবি কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

এতে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন। এ মন্তব্যের মধ্য দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার চরম বিদ্বেষ এবং সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাব প্রকাশ করেছেন। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ঘৃণ্য মনোভাবের বহিঃপ্রকাশ জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীত।

ডাকসুর নেতারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি মাল্টি-কালচারাল প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।’

তারা আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দৃঢ়ভাবে জানাচ্ছে—এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাডভোকেট ফজলুর রহমানকে তার এমন দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

বিজ্ঞাপন

ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি ডাকসু নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং যেকোনো বর্ণবাদী ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে ডাকসুর অবস্থান জারি থাকবে।

এসএআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

ঢাবিতে ‘দ্বীপতরী পদক’ পেলেন হান্নান মাসউদসহ হাতিয়ার দুই শিক্ষার্থী

ঢাবিতে ‘দ্বীপতরী পদক’ পেলেন হান্নান মাসউদসহ হাতিয়ার দুই শিক্ষার্থী

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন