• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৫, ০৭:১৯
অ+
অ-
বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অনুষ্ঠিত

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্স’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেখ মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এই  কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ঢাবির বিভিন্ন হল থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় রুবায়েত আমিন আল মুকিত, রায়হান আবেদীন এবং মো. আনওয়ার ইসমাইল সুয়েম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। শীর্ষ ১০ বিজয়ীর হাতে ক্রেস্ট, বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ঢাবির কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, কুইজ প্রতিযোগিতার মতো ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। জ্ঞানের বিকাশে ইতিহাসচর্চার বিকল্প নেই। প্রশ্নোত্তরের মাধ্যমে এই চর্চা শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট জনাব মো. আখতারুজ্জামান, ‘হাউস অব কুইজার্স’-এর মডারেটর রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মুজিব হল কুইজ ক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার।

বিজ্ঞাপন

এসএআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’