• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
শিক্ষার্থীদের যৌন হয়রানি

ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিম সাময়িক বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২১
অ+
অ-
ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিম সাময়িক বরখাস্ত

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে ফ্রেমকৃত চার্জ তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব ও অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিনিধিকে তদন্ত কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে (তদন্ত) কমিটির সদস্য-সচিব করা হয়েছে। সভায় তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটিকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে সমকামিতার মামলায় ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ১৩ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ার নিজ বাসা থেকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। 

আরও পড়ুন
জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ বৃত্তিসহ ৪ দাবি জবি শিবিরের
ঢাবিতে জলনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
চোখে কিছুই দেখতে পান না, হাতে নিয়ে বলতে পারেন কত টাকার নোট

এ ছাড়াও ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি এ অধ্যাপকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল থেকে ট্রাইব্যুনাল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।  

বিজ্ঞাপন

এসএআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র