• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রংপুর

ব্রাকসু নির্বাচনে ১৩ পদে মনোনয়ন নিলেন ৭৪ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবেরোবি
৮ ডিসেম্বর ২০২৫, ২২:৪৪
অ+
অ-
ব্রাকসু নির্বাচনে ১৩ পদে মনোনয়ন নিলেন ৭৪ শিক্ষার্থী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সংসদের মোট ১৩টি পদে মনোনয়নপত্র নিয়েছেন ৭৪ জন শিক্ষার্থী। সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাকসুর নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার সরকার।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ভিপি পদে ৭, জিএস পদে ৯ এবং এজিএস পদে ১১ জন মনোনয়নপত্র তুলেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৬, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে ৫, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮, ক্রীড়া-সমাজসেবা সম্পাদক পদে ৫, পরিবহন সম্পাদক পদে ৪, প্রকাশনা-গবেষণা সম্পাদক পদে ৩ এবং কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরও পড়ুন
ইবিতে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হলো সুদমুক্ত কর্জে হাসানা প্রকল্প
ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিম সাময়িক বরখাস্ত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্থগিত

নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার সরকার বলেন, মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শিক্ষার্থীদের সাড়া সন্তোষজনক। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া অত্যন্ত ইতিবাচক। গণতান্ত্রিক চর্চা বিকাশে ব্রাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কার্যকর নেতৃত্ব দিতে পারবেন, তারাই যেন এই ভোটের মাধ্যমে নির্বাচিত হন এটাই প্রত্যাশা।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ছাত্র রাজনীতিছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার