বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ২য় ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস এম শাহেদুল আলম সাগর ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান কারমাইকেল কলেজ ইতিহাস বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম ।
জানা যায়, পূর্ব ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে রোববার (৮ মার্চ) রাত ১১টা পর্যন্ত অনলাইন মাধ্যম অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর অফিসিয়াল ওয়েবসাইট (https://bruralumni.org) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বেরোবি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মো. কামরুজ্জামান।
প্রথম এই কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে, অ্যাডভোকেট মো. ওমর ফারুক, সুলতানুল মোসলেমিন অনিক (লাকিম), মো. মতিউর রহমান, সিরাজুম মুনিরা ও বাদশাহ সিদ্দিকী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মোকসেদ আলী, শেখ সাদী। কোষাধ্যক্ষ- মো. নুরনবী মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, দপ্তর সম্পাদক আসাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাহিত্য সম্পাদক আব্দুল কাদের, আন্তর্জাতিক সম্পাদক রশিদ হাসান (জাওয়াদ), সাংস্কৃতিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম।
এছাড়াও নির্বাচিত হয়েছেন, ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মহসিন আলী, সমাজ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আল আমিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনিরা আক্তার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম পিয়াস, তথ্য প্রযুক্তি সম্পাদক গোলাম সরোয়ার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক সামিউল আলিম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক তৌহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মমিন শিকদার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আনিসুর রহমান, খাদেমুল ইসলাম, হেলালুজ্জামান, রোকনুজ্জামান রবি ও মো. সাজ্জাদুর রহমান।
রিপন শাহরিয়ার/এসএইচএ