• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রংপুর

ব্রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবেরোবি
৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫
অ+
অ-
ব্রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে শিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা ও বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সুমন সরকার।

বিজ্ঞাপন

প্রার্থীরা হলেন- ভিপি পদে আহমাদুল হক আলবির, জিএস পদে মো. মেহেদী হাসান, এজিএস পদে বায়েজিদ শিকদার। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে উম্মে হানি তানিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন বায়েজিদ বোস্তামী, আল হুমায়রা ঐশী ও মরিয়ম জামিলা।

আরও পড়ুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন স্থগিত
ব্রাকসু নির্বাচনে ১৩ পদে মনোনয়ন নিলেন ৭৪ শিক্ষার্থী
রাবির অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন

এছাড়াও তিনটি হলের হল সংসদে প্রার্থীরা হলেন- বিজয়২৪ হলে ভিপি আব্দুল মজিদ, জিএস নেজাজ, এজিএস আব্দুল আহাদ। শহীদ মুক্তার ইলাহী হলে ভিপি শাকিব আল হাসান, জিএস মুশফিক রহমান শুভ, এজিএস কাইয়ুম উদ্দিন। মেয়েদের শহীদ ফেলানী হলে ভিপি সানজিদা ইসলাম, জিএস সুমাইয়া তাহরীমা শিথিল, এজিএস জেসমিন আক্তার।

বিজ্ঞাপন

প্যানেল ঘোষণা শেষে কেন্দ্রীয় সংসদের ভিপি পদপ্রার্থী আহমাদুল হক আলবীর বলেন, এখানে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায়, আবাসিক সংকট, পরিবহন সংকট, ক্লাসরুম সংকটসহ বিভিন্ন সমস্যা এখনো বিরাজমান। আমরা প্রথমেই এসব গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কাজ করব এবং অন্যান্য সব সমস্যারও সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাব। আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়ে জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি আমরা সেটিকেও গুরুত্ব দিয়ে দেখব। শিক্ষার্থীদের জন্য আমাদের থাকবে কিছু চমকপ্রদ ইশতেহার।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ছাত্র রাজনীতিছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার