• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রংপুর

ফের পেছালো ব্রাকসু নির্বাচনের তারিখ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবেরোবি 
১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৮
অ+
অ-
ফের পেছালো ব্রাকসু নির্বাচনের তারিখ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। এতে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ২৪ ডিসেম্বরের পরিবর্তে করা হয়েছে আগামী বছরের ২১ জানুয়ারি। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ঘোষণাকৃত নতুন তফসিল অনুযায়ী, ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৪,১৫ ও ১৬ ডিসেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৮ ও ২১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল (ডোপ টেস্টের রিপোর্টসহ) , ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ/নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। এবং আগামী বছর ২০২৬ সালের ২১ জানুয়ারি ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে‌।

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বলেন, ২৪ ডিসেম্বর ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটার তালিকায় অসংখ্য অসঙ্গতি থাকায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক পুনরায় তফসিল ঘোষণা করা হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে গত ১৮ নভেম্বর প্রথম তফসিল ঘোষণা করা হলেও পরবর্তীতে বিভিন্ন কারণ দেখিয়ে ২০ নভেম্বর ও  ৩ ডিসেম্বর পরপর দুবার তফসিল পরিবর্তনসহ ১ ডিসেম্বর বিকেলে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অসঙ্গতি থাকার কারণ দেখিয়ে তফসিল স্থগিত করেছিল ব্রাকসু নির্বাচন কমিশন। সর্বশেষ ঘোষণাকৃত তফসিল অনুযায়ী গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন থাকলেও লাপাত্তা ছিল নির্বাচন কমিশন। ফলে মনোনয়ন ফরম জমা দিতে পারেননি প্রার্থীরা। 

বিজ্ঞাপন

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার