• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক : সাদা দল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৯
অ+
অ-
অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক : সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল। 

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) এক শোকবার্তায় সংগঠনটি জানায়, আতাউর রহমান বিশ্বাস ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক, যার কর্মতৎপরতা বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত ওই শোকবার্তায় বলা হয়, ড. আতাউর রহমান বিশ্বাস মুক্তবুদ্ধি চর্চার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। ইসলামের ইতিহাসের গবেষণায় তার অবদান এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তার কর্মতৎপরতা অনন্য। সাদা দলের আদর্শ ও মূল্যবোধ প্রসারে তার বলিষ্ঠ ভূমিকা অনস্বীকার্য এবং তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।

নেতারা আরও বলেন, শিক্ষানুরাগী এই অধ্যাপক ছিলেন একজন অত্যন্ত ভালো মানুষ ও গুণী শিক্ষক। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত কর্মনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ। বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ আয়োজিত শিক্ষকদের ‘একাডেমিক রিট্রিট’ অনুষ্ঠানে সুন্দরবন সফরে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস।

এসএআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়শোক সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র