• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ইনস্টিটিউট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৩
অ+
অ-
ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ইনস্টিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ফাইনাল ম্যাচে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিজয়ী হয়েছে। ৬ উইকেটে লোক প্রশাসন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমাজকল্যাণ ইনস্টিটিউট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

লোক প্রশাসন বিভাগ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকারিয়া সর্বোচ্চ ১৪৬ রান করেন। 

জবাবে ব্যাট করতে নেমে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে বিজয়ী হয়।

বিজ্ঞাপন

ফাইনালে ম্যান অব দি ম্যাচ হন লোক প্রশাসন বিভাগের জাকারিয়া। লোক প্রশাসন বিভাগের জাকারিয়া এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সিফাত সাদিক খান যৌথভাবে ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি মুহাম্মদ মাহবুব কায়সারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, একই ইন্সটিটিউটের অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক তানিয়া রহমান, অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন ও বেলাল হোসেন অপু উপস্থিত ছিলেন।

এসএআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

ঢাবিতে ‘দ্বীপতরী পদক’ পেলেন হান্নান মাসউদসহ হাতিয়ার দুই শিক্ষার্থী

ঢাবিতে ‘দ্বীপতরী পদক’ পেলেন হান্নান মাসউদসহ হাতিয়ার দুই শিক্ষার্থী

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন