• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

পুরান ঢাকায় মেস থেকে জবি ছাত্রীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩
অ+
অ-
পুরান ঢাকায় মেস থেকে জবি ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

রোববার (৮ জানুয়ারি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজারে একটি মেসে থাকতেন। ঘটনার দিন সারাদিন তার কক্ষের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তার বান্ধবী এসে একাধিকবার ডাকাডাকি করেন। সাড়া না পেলে বিষয়টি বাড়িওয়ালাকে জানান।

আরও পড়ুন
চার মাস পর নিজ বিভাগ থেকে চেয়ারম্যান পেলো জবির সিএসসি বিভাগ
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
বাংলাদেশ উন্নত হলে ভারত তার অস্তিত্ব হারাবে : শিবির সভাপতি

বিজ্ঞাপন

মেসে থাকা শৈলী নামের এক শিক্ষার্থী বলেন, সারাদিন রুমের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তার এক বান্ধবী আসে। আমরা তখন দরজায় ধাক্কা দিই। প্রায় ১৫-২০ মিনিট ধাক্কা দিয়েও দরজা না খুললে বাড়িওয়ালাকে কল করি। পরে নিচ থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। আমরা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ওসি মশিউর রহমান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছি। নারী শিক্ষার্থী হওয়ায় এখনো উদ্ধার কাজ সম্পন্ন হয়নি। আমাদের টিম কাজ করছে।

বিজ্ঞাপন

এমএল/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়আত্মহত্যামরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল