ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সাভারের বিরুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হয়ে ক্যাম্পাসে নির্মিত ‘শহিদ মিনারে’ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলন ও বাঙালি সংস্কৃতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. মাহফুজুর রহমান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আবদুল্লাহ আল হুমায়ুন এবং ইংরেজি বিভাগের প্রধান মো. রফিউসসান।
বক্তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব, বাংলা ভাষার সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভাষাগত বৈচিত্র্য ও ঐক্যের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তারা ভাষা আন্দোলনের তাৎপর্য এবং এর মধ্য দিয়ে অর্জিত বিভিন্ন সাফল্য নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে আয়োজনের আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের প্রধান ড. আবু বিন ইহ্সান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট-এর উপ-পরিচালক কে. এম. মনিরুল ইসলাম।
বিআরইউ