চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সেক্রেটারি সোহেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২৬ সালের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে যুগান্তরের রেফায়েত উল্যাহ রুপক নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের সোহেল রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) প্রক্টর কার্যালয়ে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে বিকেল সাড়ে ৫টায় প্রধান নির্বাচন কমিশনার ও প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এবারের কার্যনির্বাহী কমিটিতে ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৪ জন প্রার্থী।
কমিটিতে নির্বাচিত বাকিরা হলেন—সহসভাপতি পদে দেশ রুপান্তরের আজিম সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ডিবিসি নিউজের মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের রাব্বি হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এন টিভির ফুয়াদ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর শামীম হোসাইন নির্বাচিত হয়েছেন।
আতিকুর রহমান/এএমকে