স্মৃতিচারণ ও সৌহার্দ্যে চবি ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলন

পবিত্র রমজান উপলক্ষ্যে স্মৃতিচারণ, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলন। সম্প্রতি চট্টগ্রাম নগরীতে আয়োজিত এই মিলনমেলায় ব্যাচটির সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়ে দীর্ঘদিন পর একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতার পূর্ব শুভেচ্ছা বক্তব্য ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে এক উষ্ণ মিলনমেলার পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীরা বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ৪২-এর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ বলেন, ব্যাচ ৪২-এর সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত এ ধরনের আয়োজন করা হচ্ছে। পবিত্র রমজানকে কেন্দ্র করে চট্টগ্রামে অনুষ্ঠিত ইফতার সম্মিলনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। ভবিষ্যতেও ব্যাচের সদস্যদের মধ্যে বন্ধন অটুট রাখতে এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।
তিনি আরও বলেন, ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলনের ঢাকা পর্ব আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। এতে ঢাকায় অবস্থানরত সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ওই আয়োজনেও দীর্ঘদিন পর সহপাঠীদের মিলন, স্মৃতিচারণ এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হবে বলেও তিনি প্রত্যাশা জানান।
আরএইচটি/