বিজ্ঞাপন

ঢাবির স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান অনুষদের নতুন ডিন ডা. আহমেদ সামি

অ+
অ-
ঢাবির স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান অনুষদের নতুন ডিন ডা. আহমেদ সামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়েছে, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম আকনের ৯০ দিন কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭০-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ৩১ মার্চ ২০২৬ তারিখ হতে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য উপাচার্য আপনাকে অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোর মাধ্যমে পিজিটি, ডিপ্লোমা, এমডি, এমএস, এবং পিএইচডি সহ বিভিন্ন উচ্চতর চিকিৎসা শিক্ষা প্রদান করে। এটি মূলত চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং বিশেষায়িত চিকিৎসা শিক্ষার (যেমন-অর্থোপেডিকস, পাবলিক হেলথ) সুযোগ সৃষ্টি করে।

এসএআর/এনএফ