বিজ্ঞাপন

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম রংপুরের আব্দুল মোত্তালেব

অ+
অ-
ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম রংপুরের আব্দুল মোত্তালেব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিট ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রংপুরের আবু বকর সিদ্দিক রা. মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল মোত্তালেব।

বিজ্ঞাপন

রোববার ( ১২ এপ্রিল) রাতে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্ধারিত ১২০ নম্বরের মধ্যে ১০৭.৭৫  পেয়ে প্রথম স্থান অর্জন করেন আব্দুল মোত্তালেব। তিনি খোড়াগাছ মিঠাপুকুর, রংপুরের স্থায়ী বাসিন্দা।

‘ডি’ ইউনিট সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ‘এবারের ডি ইউনিটে ১ হাজার ৮৮৬ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেছে। এতে প্রথম মেরিটে ৩৩০টি আসনের বিপরীতে ৩৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো ধরনের অভিযোগ আসেনি।’ 

বিজ্ঞাপন

আব্দুল মোত্তালেব বলেন, প্রথমেই আমার স্রষ্টার কাছে শুকরিয়া। কেননা পরিবারের অসচ্ছলতার মাঝেও আমি পড়াশুনা চালিয়ে নিতে পেরেছি। আল্লাহর ইচ্ছেই এতো দূর এসে পৌঁছাতে পেরেছি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য দিগন্তে ভর্তি হয়েছিলাম। আর্থিক সমস্যার কারণে আমাকে অনলাইনে ক্লাস করতে হয়েছে। পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজ করেছি। পরে ঈদের সময় কয়েক দিনের জন্য কুষ্টিয়া এসে শিক্ষকদের দিকনির্দেশনে আজকের এই অর্জন সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এগুলো হলো-থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। প্রতিবছর স্বতন্ত্রভাবে এই ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে ইবি।

এসএইচএ