• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া
উপনির্বাচন 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৫০ বছর পর বিজয়ী আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। 
৫ নভেম্বর ২০২৩, ২২:০৭
অ+
অ-
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৫০ বছর পর বিজয়ী আওয়ামী লীগ

১৯৭৩ সালের পর আবারও হারানো আসন ফিরে পেয়েছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী শাহজাহান আলম সাজু।  

বিজ্ঞাপন

রোববার (৫ নভেম্বর) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। আসনটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবারের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাজুর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন আম প্রতীকে পেয়েছেন ৭৩৯ ভোট এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল ৫৬১ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কারচুপির অভিযোগ

বিজ্ঞাপন

এদিকে আওয়ামী লীগের হারানো আসন পেয়ে উল্লাস প্রকাশ করেন কর্মী সমর্থকেরা। বাজনা ও মিষ্টি মুখের মধ্য দিয়ে চলছে উল্লাস। বিজয়ী শাহজাহান আলম সাজুকে অভিনন্দন জানাচ্ছে জেলার নেতাকর্মীরা।   

নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তায় সার্বক্ষণিক ৮ শতাধিক পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। 

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে নির্বাচিত হন। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। এরপর গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সাত্তার।

বিজ্ঞাপন

মাজহারুর করিম অভি/এএএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস