• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পাবনা

ফোনে-মেসেজে হুমকি, নিরাপত্তা চাইলেন ডলি সায়ন্তনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপাবনা
১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:০৯
অ+
অ-
ফোনে-মেসেজে হুমকি, নিরাপত্তা চাইলেন ডলি সায়ন্তনী

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীতপ্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোঙর প্রতীক পাওয়ার পর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি একজন পেশাদার সঙ্গীতশিল্পী। দেশ তথা সারা বিশ্বে আমার বেশ জনপ্রিয়তা রয়েছে। অনেক সময় ভক্তরা আবেগতাড়িত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশাপাশি নির্বাচন বন্ধ করা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে। বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টা করছে। প্রার্থী হওয়ায় ইতোমধ্যে আমাকে বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তাই নিজের নিরাপত্তা ও রাষ্ট্রের মহান উদ্যোগকে ফলপ্রসূ করতে সহযোগিতা কামনা করছি। সার্বক্ষণিক অস্ত্রধারী নিরাপত্তা রক্ষীর আবেদন করছি।’

আরও পড়ুন

বিএনএমে যোগ দিলেন ডলি সায়ন্তনী, নিলেন মনোনয়ন ফরম
প্রার্থিতা বাতিল নিয়ে আপিল করতে এসে যা বললেন ডলি সায়ন্তনী

বিজ্ঞাপন

এ বিষয়ে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ঢাকা পোস্টকে বলেন, ‘ইতোমধ্যে এলাকায় আমার একটি আলাদা ইমেজ তৈরি হয়েছে। মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু আমি যাতে নির্বাচন করতে না পারি এজন্য ফোনে ও মেসেজে বিভিন্ন হুমকি আসছে। তাই আমি নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। আশা করছি, সবার সহযোগিতায় একটি উৎসবমুখর নির্বাচন হবে।’

অভিযোগের বিষয়ে পাবনার জেলা প্রশাসক ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মু আসাদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। প্রার্থীদের সকল অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাকিব হাসনাত/এমএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচনবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী