• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় আটক ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর
২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯
অ+
অ-
ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় আটক ৩

রংপুর মহানগরীতে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা অনিবন্ধিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকায় ভোট বর্জনের আহ্বানে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করছিল এবি পার্টির সদস্যরা। খবর পেয়ে সেখানে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি ছাত্রদল সভাপতি সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে লোক আনার নাটক সাজানো হচ্ছে : এবি পার্টি
নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান ছাত্রদলের

আটকরা হলেন- নগরীর তাজহাট আশরতপুর চকবাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে হাসিব ওরফে ফিরোজ (৩৪), আশরতপুর ঈদগাহ মাঠ এলাকার মকবুল হোসেনের ছেলে ফজলুল করিম (৪০) ও আশরতপুর পার্কের মোড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাহফুজার রহমান (৩৩)।

এদিকে বুধবার দুপুরে নগরীর সিওবাজার এলাকায় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।

বিজ্ঞাপন

আরপিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করায় তিনজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই এবি পার্টির সদস্য। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফরহাদুজ্জামান ফারুক/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক