• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

প্রাথমিকের মৌখিক পরীক্ষায় এসে ধরা পড়লেন মনোরঞ্জন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
২৫ জানুয়ারি ২০২৪, ২১:১৪
অ+
অ-
প্রাথমিকের মৌখিক পরীক্ষায় এসে ধরা পড়লেন মনোরঞ্জন
আটক মনোরঞ্জন চন্দ্র রায়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে জালিয়াতি করে লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন মনোরঞ্জন চন্দ্র রায় নামে এক চাকরি প্রার্থী। তার লিখিত পরীক্ষায় অংশ নেন অন্যজন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে তার  জালিয়াতি ধরা পড়ে। হাতের লেখায় অমিল পাওয়ায় তাকে আটক করে পুলিশের সোপর্দ করেন নিয়োগ বোর্ডের সদস্যরা। 

আটক মনোরঞ্জন চন্দ্র রায় পীরগঞ্জ উপজেলার বাসন্তী গ্রামের মৃত দিনেশ চন্দ্র রায়ের ছেলে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বলেন, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মনোরঞ্জন চন্দ্র রায়। পরে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি। তবে লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখার অমিল দেখা যায়। এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে আরেকজনের পরীক্ষা দেওয়ার কথা তিনি স্বীকার করেন। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আটক মনোরঞ্জন চন্দ্র রায়কে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে। 

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে প্রাইমারির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেলেন রোজি

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মনোরঞ্জন চন্দ্র রায় নামে একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ক্ষিতিস চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন। 

বিজ্ঞাপন

এর আগে গতকাল বুধবার প্রক্সি জালিয়াতিতে ধরা পড়েন মোছা. রোজি আক্তার নামে আরেক চাকরি প্রার্থী। তিনি হরিপুর উপজেলার মেদনিসাগর গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী। তার বিরুদ্ধেও মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আরিফ হাসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগঅপরাধআটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা