• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চুয়াডাঙ্গা

হাসপাতালে এলেন, বাচ্চা হলো, লাপাত্তা হয়ে গেলেন তরুণী 

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
২৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৩
অ+
অ-
হাসপাতালে এলেন, বাচ্চা হলো, লাপাত্তা হয়ে গেলেন তরুণী 

স্বজনদের সঙ্গে হাসপাতালে এলেন গর্ভবতী এক তরুণী। চিকিৎসক তাকে দেখে ভর্তি করে দ্রুত গাইনি ওয়ার্ডে পাঠিয়ে দিলেন। সেখানেই জন্ম হলো ফুটফুটে এক কন্যা সন্তানের। আর তারপরই লাপাত্তা হয়ে গেলেন ওই সন্তানের মা।  

বিজ্ঞাপন

গতকাল ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ওই মায়ের নাম পাপিয়া খাতুন, বয়স ২৫। চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের আলমগীরের স্ত্রী তিনি। 

সন্তান হাসপাতালে রেখে কেন তিনি লাপাত্তা হয়ে গেলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে সদর হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে বিলকিস বানু নামে এক নারী দেখাশোনা করছেন নবজাতককে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, জরুরি বিভাগ থেকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয় ওই তরুণীকে। গাইনি ওয়ার্ডে নার্স-চিকিৎসকের সহযোগিতায় কন্যাসন্তান প্রসব করেন তিনি। এরপরই নবজাতক রেখে চলে যান। হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে শিশুটি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্বামী-শাশুড়ি চাইতেন না ফেসবুকে ছবি দিক খুশি, এখন সব শেষ!
হাত-পা ব্যথা, ওষুধ খেয়ে চামড়া ফেটে যায়, না ফেরার দেশে সিনথিয়া
তাবিজ দেওয়ার কথা বলে সে আমাকে ডেকে নেয়, এরপর...

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, নবজাতকটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা-মাকে শক্তাক্তের চেষ্টা চলছে।

আফজালুল হক/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী