• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ১০ দোকানির জরিমানা, ম্যাজিস্ট্রেট দেখে পালালেন অনেকে

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২৪, ০৯:০৮
অ+
অ-
লক্ষ্মীপুরে ১০ দোকানির জরিমানা, ম্যাজিস্ট্রেট দেখে পালালেন অনেকে

লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানের ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করতে দেখে কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যামাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা প্রশাসন ৪ দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করে। এর মধ্যে এসকে বনিকের ৩ হাজার, সত্যজিত দত্তের ৩ হাজার, ফয়েজ হোসেনের ২ হাজার ও রাজ্জাক আলীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যাজিস্ট্রেট আসায় ১১০ টাকার পেঁয়াজ বিক্রি হলো ৬০ টাকায়
ইটভাটায় বিএসটিআইয়ের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬টি প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। তবে নামগুলো জানা যায়নি। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও দ্রব্যমূল্য বৃদ্ধি রাখার দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকারের অভিযান দেখে অনেক ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে পালিয়েছেন। তবে প্রতিদিন অভিযান চালানো প্রয়োজন। তাহলে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি রাখতে পারবে না।

বিজ্ঞাপন

হাসান মাহমুদ শাকিল/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাভ্রাম্যমাণ আদালতঅভিযান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড