• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সুনামগঞ্জ

বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
২১ জুন ২০২৪, ১৫:০২
অ+
অ-
বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
হত্যায় অভিযুক্ত লিটন মিয়া

সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এমরান মিয়া (২২) নামে এক মুদি দোকানিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। হত্যায় অভিযুক্ত লিটন মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে হোসনারঘাট গ্রামে এমরান মিয়ার দোকানে লিটনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিছু বুঝে উঠার আগেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এমরান হোসনারঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে।

নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় নিজ বসতঘরের ভেতর থাকা ছোট কক্ষে মুদির ব্যবসা করতেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য সামগ্রী ক্রয় করে থাকেন। কিছুদিন ধরে বকেয়া টাকা পরিশোধে গড়িমসি করে আসছিল লিটন। বকেয়া টাকা পরিশোধ না করেই ফের শুক্রবার সকালে ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন। এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে যান লিটন। প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজ বাড়ির দিকে ছুটে যান তিনি। বাড়ি থেকে হাতে করে নিয়ে আসেন ধারালো দা। পরে ওই দা নিয়ে লিটন দোকানের ভেতরই কুপিয়ে এমরান মিয়াকে জখম করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এমরানের।

অভিযুক্ত লিটন মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে সকাল ৯টার দিকে আটক করেন।  লিটন উপজেলার হোসনারঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। 

বিজ্ঞাপন

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। 

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যাআটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি