• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

বিএনপি নেতা সোহেলকে অব্যাহতি, পুনর্বহাল দাবিতে মহাসড়কে সমর্থকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলালমনিরহাট
২৩ আগস্ট ২০২৪, ১৬:১৩
অ+
অ-
বিএনপি নেতা সোহেলকে অব্যাহতি, পুনর্বহাল দাবিতে মহাসড়কে সমর্থকরা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিকী সোহেলকে মিথ্যা অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে হাজারও নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা আবু নাসের সিদ্দিকী সোহেলকে পুনরায় পদবিসহ দলে বহাল করার দাবি করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল শেষে মহাসড়কে পথসভা করে নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর ও সহিংসতা চালায়। কিন্তু বাউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিকী সোহেল কর্মীদের নিয়ে পাহারা দিয়ে দোকানপাট রক্ষা করেন। অথচ মিথ্যা অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও ব্যারিস্টার রাজীব প্রধান বিষয়টি তদন্ত করে তাকে আবারও দলে পুনর্বহাল করবেন। যদি তাকে বিএনপি থেকে সরিয়ে দেয়, তাহলে গত ১৫ বছরের মতো বিএনপি আবারও এই ইউনিয়নে লাঞ্ছনার শিকার হবে। তাই প্রিয় নেতাদের প্রতি সবার আকুল আবেদন, তাকে (আবু নাসের সিদ্দিকী সোহেল) পুনর্বহাল করে দলকে শক্তিশালী করুন।

dhakapost
কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন অব্যাহতি পাওয়া বাউরা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিকী সোহেল 

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে অব্যাহতি পাওয়া বাউরা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিকী সোহেল ঢাকা পোস্টকে বলেন, খবর শুনেই নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। পরে আমি তাদের সান্ত্বনা দিয়েছি। আমার বিশ্বাস আমাদের সবার প্রিয় নেতা বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও ব্যারিস্টার রাজীব প্রধান বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখবেন। দীর্ঘদিন থেকে বিএনপির সঙ্গে রাজনীতি করে আসছি। অনেক লাঞ্ছনা-বঞ্চনার শিকার হয়েছি। তবুও দলকে ভালোবেসে এখনো টিকে রয়েছি। তাই আমার বিশ্বাস আমি আবারও পুনর্বহাল হব।

বিক্ষোভ মিছিলে বাউরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হবিবার রহমান মানিক, সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বুলু, উপদেষ্টামণ্ডলীর সদস্য খালিদ হোসেন, আওলাদ হোসেন, মৎস্যজীবী দলের ইউনিয়ন সভাপতি আবেদ আলী প্রমুখ।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বাউরা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিকী সোহেলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

নিয়াজ আহমেদ সিপন/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু