• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জামালপুর

জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিজামালপুর
১০ অক্টোবর ২০২৪, ০৭:৩৭
অ+
অ-
জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

জামালপুরে ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটো রিকশা চালক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (৯ অক্টোবর) জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুটামনি এলাকার চাঁন মিয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

অটোরিকশা চালক নিহত ইউসুফ আলী জামালপুর। শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশারসঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৩-০৪৭৫) সরিষা বহন করছিলো। অটোরিকশায় কোনো যাত্রী ছিলো না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

এসময় জামালপুর- সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কে প্রায় একঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার পরেই চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুর ইসলাম, অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটো রিকশা চালকের মরদেহ ট্রাকের নিচে পড়ে ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছে। পরে পুলিশ মরদেহ নিয়ে গেছে।

বিজ্ঞাপন

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, কুটামনি এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মুত্তাছিম বিল্লাহ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু