• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নওগাঁ
নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

নতুন বছরেই শিক্ষা কার্যক্রম শুরু করতে চান নবনিযুক্ত ভিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনওগাঁ 
১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৫
অ+
অ-
নতুন বছরেই শিক্ষা কার্যক্রম শুরু করতে চান নবনিযুক্ত ভিসি

সব প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন বছরেই নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) ড. মো. হাছানাত আলী। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই এখন মূল চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

ড. মো. হাছানাত আলী বলেন, বিশ্বে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ছিল নওগাঁর সোমপুর বিশ্ববিদ্যালয়। এটি ইতিহাসেরই একটি অংশ। তাই এখানে এমন একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত যেটি আগামী দিনে ইতিহাসের আরেকটি অংশ হবে। এই স্বপ্ন নিয়েই যাত্রা শুরু হলো। স্বপ্নের পক্ষে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার এ যাত্রায় নওগাঁবাসী ও সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন

নওগাঁয় বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান তোফা কারাগারে
নওগাঁয় ফিল্মি স্টাইলে ডাকাতি, বেড়েছে চুরি

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থাকলেও কোনো ক্যাম্পাস বা অবকাঠামো নেই। এরপরেও শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দ্রুত সময়ের মধ্যে বাড়ানো হবে। আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষক। তাই বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের পড়াতে পারলে সেদিনই আমি তৃপ্তি পাব।

মতবিনিময় সভা শুরুর আগে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. আবুল কালাম আজাদ সদ্য যোগদান করা ভিসি ড. মো. হাছানাত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ দায়িত্ব হস্তান্তর করেন। পরে মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান ভিসি ছাড়াও অন্যদের মধ্যে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আলম বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ড. মো. হাছানাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক ছিলেন। গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছরের জন্য ড. মো. হাছানাত আলীকে এ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

আরমান হোসেন রুমন/ এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী