• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর, তারপর নির্বাচন : নুরুল হক

জেলা প্রতিনিধি
পটুয়াখালী
৩০ নভেম্বর ২০২৪, ০১:১৮
অ+
অ-
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর, তারপর নির্বাচন : নুরুল হক

ডাকসুর সাবেক ভিপি  ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাতারাতি নির্বাচন হলে এই সিস্টেমের পরিবর্তন হবে না। এইজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছর থেকে নির্বাচনের পরিবেশটা তৈরি করতে বলছি আমরা। আমরা তো দেখি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে একটু অসঙ্গতি আছে। তারা বিভিন্নভাবে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা সবাই যার যার সুবিধা পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যে মানুষগুলো জীবন দিল, তাদের পরিবারের খোঁজ-খবর তারা নিচ্ছে না। শহীদ পরিবার অভিযোগ করেছে- পুলিশ শহীদের কাগজ নিতে এক হাজার টাকা চেয়েছে; এটা খুবই জঘন্য কাজ। কিভাবে পারে এ সময় শহীদ পরিবারের কাছে চাইতে? এটা হয় না।

এসময় ভিপি নুর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

সভায় আরও বক্তব্য রাখেন শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা উপজেলা শ্রমিক অধিকারের সদস্য সচিব আমীর হোসেন।

আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারকে দুই-এক বছর দেখতে চাই : নুর
৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে : নুর
আগামীর বাংলাদেশে আ.লীগের কোনো জায়গা হবে না : নুরুল হক

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্ব স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মুহিত, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়েতের আমির জাকির হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াসহ শহীদ পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

রায়হান/টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনঅন্তর্বর্তীকালীন সরকাররাজনীতিবিদনুরুল হক নুর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না