• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
৬ জানুয়ারি ২০২৫, ০৪:১৬
অ+
অ-
নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

নাটোরে ছাত্রদল কর্মী তুহিনকে কুপিয়ে আহত করার ঘটনায় বিএনপির দুই সমর্থককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– দক্ষিণ ভাটপাড়া এলাকার মো. অন্তিম (২৩) ও রুবেল (২৬)।

আরও পড়ুন

নাটোরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম
১৪ বছরের প্রেম, নাটোরে এসে ঘর বাঁধলেন মালয়েশিয়ান নারী
নাটোরে বিএনপি-আ. লীগের সংঘর্ষ, আহত ৫

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, সদর উপজেলার একডালা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছাত্রদল কর্মী তুহিনকে ২ জানুয়ারি সন্ধ্যায় ভাটপাড়া এলাকায় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তুহিনের বাবা হাফিজুল ইসলাম ৩ জানুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

ওসি বলেন, রোববার সকালে যৌথবাহিনী এক অভিযানে এ মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা বিএনপির কোনো পদে না থাকলেও সমর্থক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গোলাম রাব্বানী/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড