• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুড়িগ্রাম

প্রণোদনার সার-বীজ বিক্রির সময় আটক কৃষি কর্মকর্তাকে বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুড়িগ্রাম 
১৪ জানুয়ারি ২০২৫, ১১:৪২
অ+
অ-
প্রণোদনার সার-বীজ বিক্রির সময় আটক কৃষি কর্মকর্তাকে বদলি

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রণোদনার সার ও বীজ বিক্রির সময় আটক উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে চররাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) কুড়িগ্রাম খামারবাড়ির উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই কর্মকর্তার বদলির বিষয়টি জানা গেছে। ওই কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস।

অফিস আদেশে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রামের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেন একই বেতন স্কেল ও পদ মর্যাদায় চিলমারী কৃষি অফিস কর্মস্থল থেকে চররাজিবপুর উপজেলা কৃষি অফিসে উল্লেখিত কর্মস্থলে বদলিযোগে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, প্রশাসনিক কারণে এ আদেশ জারি করা হলো। বদলিকৃত কর্মকর্তাকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাৎক্ষণিক অব্যাহতি বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

অভিযুক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেন সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

তবে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, অভিযুক্ত ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে চর রাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে বিতরণের পাঁচ প্যাকেট সবজি বীজ ও ১২০ কেজি সার রোববার (১২ জানুয়ারি) দুপুরে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে বিক্রির সময় ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে আটক করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযোগদুর্নীতি অনিয়মের অভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন