• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে স্বামীর ‘আত্মহত্যা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪
অ+
অ-
স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে স্বামীর ‘আত্মহত্যা’

রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে মো. শুক চাঁদ আলী শেখ (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা গ্রাম এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শুক চাঁদ আলী শেখ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা গ্রামের মৃত আহম্মেদ আলী শেখের ছেলে। তার স্ত্রী হাচিনা বেগম একই এলাকার মৃত জসিম উদ্দীনের মেয়ে।

আরও পড়ুন

বাজারে নেয়নি মা, অভিমানে ৮ বছরের শিশুর আত্মহত্যা
নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

বিজ্ঞাপন

মৃগী ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শুক চাঁদ আলী ও তার স্ত্রী হাচিনা বেগমের মধ্যে ঝগড়া লাগে। পরে শুক চাঁদ ঘরে থাকা বিষাক্ত কীটনাশক খেয়ে নেন।বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ সালাউদ্দিন জানান, আমরা খবর পেয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৃষক শুক চাঁদ আলী শেখের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যামরদেহ উদ্ধারপুলিশসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার