• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলার বিস্ফোরণে দুজন নিখোঁজ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবরিশাল
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪
অ+
অ-
কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলার বিস্ফোরণে দুজন নিখোঁজ, আহত ৪

কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রাম ভর্তি ট্রলারে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। একইসঙ্গে নিখোঁজ রয়েছে দুজন।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। 

আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

মিটারে বাড়াতে হবে ভাড়া নয়তো মামলা দিলে ‘আন্দোলন’
আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
‘জুলাই আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা’

বিজ্ঞাপন

আহত চারজনের মধ্যে রুবেল ও মান্নান নামে দুজনের নাম জানা গেছে। নিখোঁজ দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, জ্বালানিতেল ভর্তি ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রলারটি ত্রিশগোডাইন এলাকায় নদীতে হঠাৎ বিস্ফোরণ হয়। 

দগ্ধ হয়ে তাৎক্ষণিক একজনকে নদীতে লাফিয়ে পড়তে দেখেন চা দোকানি কালু। তিনি বলেন, আরো কয়েকজনকে নদীতে ঝাপিয়ে পড়েছে বলে উদ্ধার হওয়ারা জানিয়েছেন। আমরা তিনজনকে হাসপাতালে পাঠিয়েছি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ধারণা করছি ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ হয়। তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ আছে। আহত হয়েছেন ৪ জন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। আহতদের মধ্যে তিনজন বেশি দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেদী হাসান/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডনিখোঁজ সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই