• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী 
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬
অ+
অ-
অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, দেড় লাখ টাকা জরিমানা

নোয়াখালীর চাটখিলে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ইটভাটা দুটির মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ও  নাহারখিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়। 

চাটখিল উপজেলা প্রশাসন ও নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। 

আরও পড়ুন

মাঝ পদ্মায় আটকা চার ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতা সভাপতি প্রার্থী, মৌলভীবাজার বারের নির্বাচন স্থগিত
কৃষকলীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক!

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল এলাকার রুপালি ব্রিকস ও মোহাম্মদপুর ইউনিয়নের এসএমবি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। 

এসময় রুপালি ব্রিকস এর মালিককে এক লক্ষ টাকা এবং এসএমবি ব্রিকস এর মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সর্দার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন  আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটা দুটির কিলন ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপণ করে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়। এ সময় ইটভাটার চুল্লি, পোড়ানোর জন্য তৈরিকৃত ইট এক্সক্যাভেটর ও ফায়ার সার্ভিসের সাহায্যে ধ্বংস করা হয়। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা দুটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, সেনা সদস্য, চাটখিল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড