• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নরসিংদী

নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, নরসিংদী 
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২
অ+
অ-
নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শিক্ষা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ করা হয়।

এর আগে এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে শিক্ষা চত্বরে ও পরে নরসিংদী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ৬ মাস সরকারের কাছে ন্যায় বিচারের আশায় ছিলেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। কিন্তু ৬ মাসেও এ টি এম আজহারুল ইসলামের মুক্তি হয়নি। এ সরকারও ফ্যাসিস্ট সরকারের পথ ধরে হাঁটছে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

জালিয়াতি করে ৪৮ একর জমির মালিক হন দীপু মনির ভাই টিপু চক্র
সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন দর্শনার্থীরা
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা

অবিলম্বে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এ ছাড়া দ্রুত জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় সমাবেশে। 

তন্ময় সাহা/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’