• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা
অপারেশন ডেভিল হান্ট

বরগুনায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার 

জেলা প্রতিনিধি, বরগুনা
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮
অ+
অ-
বরগুনায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্ট নামে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। 

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাগরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গত ৪ আগস্ট বরগুনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মীর নিলয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলা ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত আরেকটি মামলার এজাহার ভুক্ত আসামি হওয়ায় সাগরকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধীদের নতুন কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল
গড়াই নদীতে বালু তোলার সময় অস্ত্রধারীদের গুলিতে আহত ১
নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বিজ্ঞাপন

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সাইফুল ইসলাম সাগর এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল (বুধবার) আদালতে প্রেরণ করা হবে।

আব্দুল আলীম/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রলীগগ্রেফতারঅপারেশন ডেভিল হান্টআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪