• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী
৩ মার্চ ২০২৫, ২০:২২
অ+
অ-
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারি

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। সোমবার (৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের নেতৃত্বে জেলা টাস্কফোর্স কমিটি পটুয়াখালী পৌর শহরের পুরান বাজারসহ বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

বিজ্ঞাপন

এ সময় কাঁচা বাজার, মাছ-মাংস, দুধ, ডিম ও ফলের দোকান পরিদর্শন করা হয়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এ তৎপরতায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট ও টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মো. তারেক হাওলাদার, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. সোয়াইব মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আবু রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে গরু লুট
কুড়িগ্রামে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

বাজার পরিদর্শনের সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির ওপর গুরুত্বারোপ করেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা রোধে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, রমজানে কোনো ব্যবসায়ী পণ্যের দাম বৃদ্ধি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে।

রমজানে সাধারণ ক্রেতাদের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনাও নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু স্থানে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে চাল, ডাল, তেল, চিনি ও ছোলা স্বল্প দামে বিক্রি করা হবে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন।

মো. রায়হান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযানবাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ