• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে তিন ইটভাটার মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১৩ মার্চ ২০২৫, ০৭:০৯
অ+
অ-
লক্ষ্মীপুরে তিন ইটভাটার মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ)  দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরকাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত ভাটা মালিকরা হলেন— বেলাল হোসেন, বাহার মোল্লা ও আশ্রাফুজ্জামান রাসেল।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিরোজপুরে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা
ভেজাল খাদ্য : ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানের জরিমানা
দেশজুড়ে অভিযান : ৪৬২ ইটভাটা বন্ধ, ২০ কোটি টাকা জরিমানা

ইউএনও রাহাত উজ-জামানের নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুজাফফর হোসেন, সেনাবাহিনী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভাটাগুলো হলো- চর কাদিরা ইউনিয়নে বেলালের মালিকানাধীন মেসার্স রহিমা ব্রিকস ও একই ইউনিয়নের বাহারের মেসার্স লতিফ ব্রিকস ও তোরাবগঞ্জ ইউনিয়নের রাসেলের মেসার্স পাখি ব্রিকস।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে ভাটা পরিচালনা করায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠান মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যেককেই ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান বলেন, অভিযানের সময় ভাটাগুলোর চিমনি ও চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভ্রাম্যমাণ আদালতজরিমানা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড