• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. দিনাজপুর

হিলিতে সেমাই কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
১৩ মার্চ ২০২৫, ০৭:২২
অ+
অ-
হিলিতে সেমাই কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশ কিছু অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে চারটি সেমাই কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

গতকাল দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সোমাই কারখানায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এই জরিমানা করেন। এ সময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

তিনদিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের
নির্দিষ্ট তারিখ ঘোষণা করে সেই তারিখেই নির্বাচন দিতে হবে : দুলু
শিশুছাত্রকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় একটি লাইসেন্স দিয়ে একাধিক সেমাই কারখানা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও কৃত্রিম রঙ ব্যবহারের অপরাধে চারটি কারখানা মালিককে এসব জরিমানা করা হয়েছে এবং লাইসেন্সবিহীন কারখানাগুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোহাগ গাজী/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা

দেশি পণ্য বিদেশি দাবি করে বেশি দামে বিক্রি, দেড়লাখ টাকা জরিমানা