• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে যুবকের পেটে মিলল ৬ স্বর্ণের বার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
১৮ মার্চ ২০২৫, ০৮:০০
অ+
অ-
মহেশপুর সীমান্তে যুবকের পেটে মিলল ৬ স্বর্ণের বার

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অভিযানে এক যুবকের পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবাব (১৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে জীবননগর বিওপি সদস্যরা তাকে আটক করেন।

আটক যুবকের নাম রাজ রকি (৩২)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর থানার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

সোমবার রাত ৯টায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় অবৈধভাবে মজুত ২৩৮ টন ধান ও চাল উদ্ধার, গুদাম সিলগালা
লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটকের পর যুবক রাজ রকিকে জীবননগর বিওপি ক্যাম্পে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মলত্যাগ করানো হলে পেট থেকে দুটো পোটলা বেরিয়ে আসে। ওই পোটলা খুলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।

পরে উদ্ধারকৃত স্বর্ণের বার জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানিয়েছে, আটক যুবককে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ।

আব্দুল্লাহ আল মামুন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি