• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না : সারজিস আলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপঞ্চগড়
২৪ মার্চ ২০২৫, ১৬:৩৭
অ+
অ-
কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায়, আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পর কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশ আর এগুলো হতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

সারজিস বলেন, আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।

আরও পড়ুন

ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন খেয়ানত না করি : সারজিস
হাসনাতের বক্তব্যের সঙ্গে ‘দ্বিমত’ জানিয়ে সারজিসের পোস্ট
সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই : সারজিস

বিজ্ঞাপন

এর আগে বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ আসেন সারজিস আলম। সেখানে পথসভা করেন। এ সময় সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের দেখা গেছে। পরে তিনি বোদা উপজেলার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান। বিকেলে তেঁতুলিয়ায় পথসভা এবং নিজ এলাকা আটোয়ারীতে ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন তিনি।

এসকে দোয়েল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারজিস আলমজাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে : নাহিদ ইসলাম

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস