• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা

স্বজনদের ঈদ উপহার পৌঁছে দেওয়ার পথেই নিহত হন সেই তিন ভাই  

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরগুনা
২৯ মার্চ ২০২৫, ১৪:৫৫
অ+
অ-
স্বজনদের ঈদ উপহার পৌঁছে দেওয়ার পথেই নিহত হন সেই তিন ভাই  

ঢাকা থেকে নিয়ে আসা ঈদ উপহার স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হলো না আপন তিন ভাইয়ের। ঢাকাগামী রাজিব পরিবহন নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন তারা। 

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে। এ ঘটনায় বাসের সুপারভাইজার সজীব হাওলাদার (২১) ও হেল্পার সোহেল সর্দারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।

নিহত তিন ভাই হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা গ্রামের মো. নাসির উদ্দিন খানের ছেলে নাঈমুজ্জামান খান শুভ (২২), শান্ত খান (১৪) ও নাদিম খান (৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, সকালে পাথরঘাটা থেকে রাজিব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আপন তিন ভাই ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মোটরসাইকেল দুর্ঘটনায় এক সঙ্গে নিহত আপন ৩ ভাই
পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাস চাপায় প্রাণ গেল শিশুর

নিহত তিন ভাইয়ের বাবা মো. নাসির উদ্দিন রাঙামাটি জেলায় শ্রমিকের কাজ করেন। তিন বছর আগে তার আরও এক ছেলে পানিতে ডুবে মারা যায়। এরপর তিন ছেলেকে নিয়ে স্বপ্ন দেখলেও একই দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো তাদের। নিহতদের মধ্যে বড় ছেলে শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করত। এছাড়া ছোট দুই ছেলে শান্ত এবং নাদিম পড়াশোনা করতো।

নিহত তিন ভাইয়ের মা শিউলি বেগম বলেন, আমার তিন ছেলে মোটরসাইকেলে আমার দেবরের শ্বশুরবাড়িতে যাচ্ছিল। আমার বড় ছেলে ঢাকায় যেখানে চাকরি করতো সেখানে দেবরে শালার ছেলেও একত্রে চাকরি করে। সে আমার ছেলের কাছে তাদের ঈদ উপলক্ষে জামা-কাপড় কিনে পাঠিয়েছে। আজ সকল ৬টার দিকে ঢাকা থেকে সেগুলো নিয়ে আমার ছেলে বাড়িতে আসে। পরে ওই জামা কাপড় পৌঁছে দিতে বের হয়। আর পথেই আমার সব শেষ।

বিজ্ঞাপন

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের সুপারভাইজার ও হেল্পারকে আটক করে। আইনি কার্যক্রম শেষে নিহত তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক রাজিব পরিবহনের ওই বাসটিকে জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।  

আব্দুল আলীম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

তর সইছে না... মেয়ের মুখে শুনবেন বাবা ডাক; মা-স্ত্রীকে দেবেন নতুন কাপড়

ঈদ উপলক্ষে ১০ মাস পর বাড়ি ফিরছেন সবুজতর সইছে না... মেয়ের মুখে শুনবেন বাবা ডাক; মা-স্ত্রীকে দেবেন নতুন কাপড়

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রাআব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ