• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর
একসঙ্গে তিন ছেলের মৃত্যু

‘এখন আর কীসের ঈদ, আমাদের তো সব শেষ হয়ে গেছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপিরোজপুর
৩০ মার্চ ২০২৫, ২০:১৯
অ+
অ-
‘এখন আর কীসের ঈদ, আমাদের তো সব শেষ হয়ে গেছে’

রাত পোহালেই ঈদ। ঈদকে ঘিরে মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা গেলেও ভিন্ন চিত্র পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুরা ইউনিয়নের টিকিকাটা গ্রামের মো. নাসির খাঁন ও শিউলি বেগমের পরিবারে। তাদের পরিবারেও চলছিল ঈদের প্রস্তুতি। হঠাৎ সব শেষ হয়ে গেল। ঈদের উচ্ছ্বাস যেন রূপ নিল বিষাদে। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এই দম্পতি তিন ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়। তিন ছেলে পাশাপাশি দাফন করা হয়েছে। 

বিজ্ঞাপন

গতকাল ‎শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকার পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে বন্ধুর জন্য আনা ঈদের পোশাক দিতে গিয়ে রাজিব পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হন তিন ভাই মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

‎চার সন্তানের বাবা মা নাসির খাঁন ও মা শিউলি বেগম দুই বছরের ব্যবধানে চার সন্তানের সবাইকেই হারিয়েছেন। দুই বছর আগে পানিতে ডুবে মারা যায় তাদের ছোট ছেলে মো. হাসান।

আরও পড়ুন

ঈদের আগে একসঙ্গে ৩ ছেলেকে হারিয়ে দিশাহারা মা-বাবা
মোটরসাইকেল দুর্ঘটনায় এক সঙ্গে নিহত আপন ৩ ভাই
স্বজনদের ঈদ উপহার পৌঁছে দেওয়ার পথেই নিহত হন সেই তিন ভাই

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) বিকেলে মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় নিহত তিন ছেলের বাবা মো. নাসির খাঁনের সঙ্গে। 

তিনি বলেন, ঈদের প্রস্তুতি তো ছিল। কিন্তু এখন আর কীসের ঈদ। আমাদের তো সব শেষ হয়ে গেছে। বড় ছেলে শুভ ঢাকাতেই চাকরি করতো। পরিবারের সঙ্গে ঈদ করার জন্যই বাড়ি এসেছিল। ঈদ তো আর করা হলো না আমার সন্তানের।

‎দীর্ঘ নিশ্বাস ফেলে সির খাঁন বলেন, বন্ধুর বাড়িতে ঈদের জামা পৌঁছে দিতে গিয়ে আর ফিরে আসল না আমার ছেলেরা। আমার তো সবগুলো ছেলেই চলে গেল। আমার তো সব শেষ হয়ে গেল।

বিজ্ঞাপন

‎নিহতদের মা শিউলি বেগম বলেন, আমাগো এখন আবার কীসের ঈদ। আমাগো ঈদ তো করতো আমার বাবারা। তারাই নাই এখন ঈদ দিয়ে কী হবে।

‎নিহতদের চাচাতো ভাই শফিকুল ইসলাম সাগর বলেন, আমার চাচা নাসির খাঁন রাঙামাটি জেলায় শ্রমিকের কাজ করেন। দুই বছরের ব্যবধানে তিনি চার ছেলের সব কজনকেই হারালেন। চাচাতো ভাই শুভ ঢাকায় গার্মেন্টসে কাজ করতো। পরিবার খুব ভালোভাবেই চলছিল। কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেল। গতকাল রাতেই চাচা রাঙামাটি থেকে আসলে তিন ভাইকে পাশাপাশি দাফন করা হয়েছে। পরিবারে ঈদের আনন্দ বলতে কিছুই নেই।

‎শাফিউল মিল্লাত/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিহতসড়ক দুর্ঘটনাঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত