• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
২ এপ্রিল ২০২৫, ০০:৩৪
অ+
অ-
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী বাস বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে ওই বাসের সুপারভাইজার ফরহাদসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইন্দ্রারচর এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সুপারভাইজার ফরহাদের (২৮) পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। তিনি নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার হারুন মিয়ার ছেলে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

শহীদ রাসেলের পরিবারের পাশে হাসনাত আব্দুল্লাহ
মালবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

বিজ্ঞাপন

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তিশা প্লাস পরিবহনের বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন মারা যান। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

ওসি কৌশিক আহমেদ বলেন, নিহতরা সবাই পুরুষ। একজনের পরিচয় জানতে পেরেছি। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরিফ আজগর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে