• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী
২ এপ্রিল ২০২৫, ০৫:২৫
অ+
অ-
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত নেতার মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত নেকশার আলীর (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত নেকশার আলী তানোরের রাতৈল গ্রামের বাসিন্দা। চান্দুরিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক। তিনি তানোরের চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের অনুসারী ছিলেন।

গত ২৭ মার্চ সন্ধ্যায় মফিজ উদ্দিনের অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আজাদ আলীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মফিজের পক্ষের ছয়জন ও আজাদের পক্ষের নয়জন আহত হয়েছিলেন। এ ঘটনায় নেকশার আহত হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
ঈদের ছুটিতে রামেক হাসপাতালে বিশেষ ব্যবস্থা

বিজ্ঞাপন

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মারামারির ঘটনার পর দুই পক্ষ থানায় দুটি মামলা করেছিল। একপক্ষের একজন আজ (মঙ্গলবার) বিকেলে মারা গেছে। আগে করা মারামারির মামলাটিই রূপান্তর করে হত্যা মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাহিনুল আশিক/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন