• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

বিজিবির কড়া প্রতিবাদ, ছিনিয়ে নেওয়া ৩ নৌকা ফিরিয়ে দিলো বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
২০ এপ্রিল ২০২৫, ১৮:৫৯
অ+
অ-
বিজিবির কড়া প্রতিবাদ, ছিনিয়ে নেওয়া ৩ নৌকা ফিরিয়ে দিলো বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদের মুখে অবশেষে ছিনিয়ে নেওয়া তিনটি নৌকা ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরার সীমান্তবর্তী কালিন্দি নদীর জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে নৌকাগুলো ফেরত দেয় তারা।

এর আগে, গত শুক্রবার ও শনিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার এবং বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার আবু বক্কার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ফ্রিজের আড়ালে লুকাতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ২ বোনের মৃত্যু
সাতক্ষীরায় পরিত্যক্ত পুকুরে মিলল ৩৪ দেশীয় অস্ত্র

বিজ্ঞাপন

সুবেদার আবু বক্কার বলেন, বিএসএফ শুধু নৌকাগুলোই নয়, সঙ্গে থাকা জাল-দোরা, বাজার-সদাইয়ের মালামাল এবং নগদ টাকাও ফেরত দিয়েছে। বৈঠকে উভয়পক্ষ আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এর আগে, গত ১৫ এপ্রিল বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সাতক্ষীরার বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের তিনটি নৌকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় জেলেরা আতঙ্কে বনপথে পালিয়ে যান। পরে টানা দুই দিন হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে বাড়ি ফিরে আসেন।

নৌকা হারিয়ে ফিরে আসা জেলেরা হলেন—টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ ও শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত এবং কৈখালীর নুরমোহাম্মদ।

বিজ্ঞাপন

ইব্রাহিম খলিল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবিবিএসএফ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত