• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে বাল্কহেড থেকে পড়ে মেঘনা নদীতে শ্রমিক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২১ এপ্রিল ২০২৫, ০৫:৫১
অ+
অ-
মুন্সীগঞ্জে বাল্কহেড থেকে পড়ে মেঘনা নদীতে শ্রমিক নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে মেঘনা নদীতে পড়ে এক নৌযান শ্রমিক নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক। 

এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরান ফেরি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নৌযান শ্রমিকের নাম আতাবর (৬৫)। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার বিকেলে মালামাল খালাস করে তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় এস.এম. এন্টারপ্রাইজ নামে বাল্কহেডটি নোঙর করা ছিল। বাল্কহেডের ডেকের ওপরে দাঁড়িয়ে ছিলেন সুকানি আতাবর। এ সময় পাথর বোঝাই তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে ধাক্কা দিলে নোঙর করা এস.এম. এন্টারপ্রাইজ বাল্কহেডের সুকানি আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নদীতে পড়ে যান তিনি পরে। পরে সঙ্গে সঙ্গে নদীতে নেমে সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না গেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।

আরও পড়ুন

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭
মুখে কালো কাপড় বেঁধে আ.লীগের ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানায়, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আমরা নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করি। ডুবুরি দল নামিয়ে খোঁজাখুঁজি করতে হবে যেটা রাতে সম্ভব নয়। আজ সকালে ডুবুরি দল এলে আমরা উদ্ধার অভিযান চালাবো।

বিজ্ঞাপন

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, রোববার সন্ধ্যার দিকে আমরা এরকম একটি খবর পাই। নিখোঁজ নৌযান শ্রমিকের এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।

ব. ম শামীম/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী