• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নরসিংদী

দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনরসিংদী
৩ মে ২০২৫, ০৪:১৩
অ+
অ-
দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার কিশোরের মৃত্যু

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আলীনগরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে আহত রাজন শিকদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রাজন আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে এবং সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আরও পড়ুন

আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত
দেশের তরুণ-যুবকরা দ্রুত ভোটাধিকার ফিরে পেতে চায়
নাফ নদী থেকে আটক ৪ জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

বিজ্ঞাপন

স্বজনদের বরাতে জানা গেছে, ২৭ এপ্রিল বিকেলে এসএসসি পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে ক্যারাম খেলছিলেন রাজন। এসময় মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের ঝগড়া বাধে। ঝগড়া থামাতে এগিয়ে গেলে রাজনসহ স্থানীয়রা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেন।

এর জেরে সন্ধ্যায় জাহাঙ্গীরের নেতৃত্বে একটি দল আলীনগরের এক দোকানে হামলা চালায়। ওই সময় রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রাজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

রাজনের ভাই রাসেল মিয়া বলেন, আমার দোকানেও হামলা চালায় ওরা। দোকান ভাঙচুর করে টাকা লুটে নেয়। আমার ভাইকে নির্মমভাবে মারা হয়। আমরা এর বিচার চাই।

বিজ্ঞাপন

এ ঘটনায় মূল অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে বলে জানান স্থানীয়রা।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, একজন কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য নিচ্ছি। নিহতের পরিবার থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে।

তন্ময় সাহা/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুহামলাসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল