• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাঙামাটি
জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব

মিয়ানমার সীমান্তে বিভিন্ন তৎপরতা হুমকি মনে করছে না বাংলাদেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাঙামাটি
৩ মে ২০২৫, ০৫:১১
অ+
অ-
মিয়ানমার সীমান্তে বিভিন্ন তৎপরতা হুমকি মনে করছে না বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে বিভিন্ন তৎপরতা বাংলাদেশ হুমকি মনে করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এটিকে হুমকি মনে করছি না। বিভিন্ন সময় এরকম সমস্যা আসবে, সেগুলা আমাদের মোকাবিলা করতে হবে, আমরা সেভাবে মোকাবিলা করবো। 

শুক্রবার (২ মে) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সরকারি কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার আহ্বান
দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার কিশোরের মৃত্যু
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে

বিজ্ঞাপন

এদিকে পুলিশ বাহিনী বর্তমানে ধীরে ধীরে পুনরায় সাড়া দিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। 

তিনি বলেন, পুলিশ বাহিনী গঠনের পর কখনোই তাদের সেবার দরজা বন্ধ ছিল না। তবে গত ২৪ জুলাইয়ের পরিস্থিতির পর বাহিনী কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এখন আবার তারা জেগে উঠছে এবং আমরা চেষ্টা করছি কীভাবে জনগণকে আরো ভালো সেবা দিতে পারি। 
 
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। উপস্থিত ছিলেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিশু মল্লিক/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মিয়ানমারসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড